1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতিকে শুভেচ্ছা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২২৫ বার পঠিত

ঝিকুটপত্র ডেস্ক:

মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুলের ৫১তম জন্ম দিনে ব্যাক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম তানভীর ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা। সোমবার বিকালে উপজেলা নিবার্হী অফিসারের কক্ষে তাকে ফুল-ফলে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদ ও প্রেসক্লাব সভাপতি’র ছেলে কাজী নাজমুল ইসলাম রুপম।

শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট শহীদ-ই-হাসান তুহিন, স্বাস্থ্য অধিদপ্তর সহকারি পরিচালক ডা. বদিউজ্জামান, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ  আরফিন, ন্যাশনাল প্রেসসোসাইটি (এনপিএস) এর চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন, লেখক ও গবেষক ড. সাইদুল ইসলাম খান, ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন, মুন্সীগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সভাপতি আশরাফ ইকবাল, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লেখক সামছুল হক, জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, এটিএন নিউজের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি ভবতোষ চৌধুরী নুপুর, ঢাকা মহানগর দক্ষিন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা আহমেদ আলী, ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সভাপতি আলহাজ¦ আশরাফুজ্জামান সোহেল, কোলা ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিন্টু, সারা বাংলা ৮৮ মুন্সীগঞ্জ প্যানেলের মডারেটর মনির হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, পুলিশ, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

এছাড়া সোমবার ১০ এপ্রিল প্রথম প্রহর থেকে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ফোনে ও ম্যাসেঞ্জারসহ নানা ভাবে তার শুভান্যুধায়ীরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। কাজী নজরুল ইসলাম বাবুল তিনিও সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান, স্নেহ-ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে দোয়া চেয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park