1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

মুন্সিগঞ্জের নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

  • আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পঠিত

মুন্সিগঞ্জের নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ১৮সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন মুন্সিগঞ্জের সন্তান ইব্রাহীম নিরব।

নিরবের পৈত্রিক নিবাস পদ্মাপাড়ের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে। সে ঢাকার শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী। এর আগে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (জাতীয় বিশ্ববিদ্যালয়ের) হিসাবে দায়িত্ব পালন করেন। আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে একাধিকবার হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হন।

এবিষয়ে ইব্রাহীম নিরব জানান, নেতা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। এ শব্দটা আমি এড়িয়ে চলি। মানুষ, মানুষের জন্য কাজ করবে; আমিও তাই। তবে বহুত দায়িত্ব এখন কাঁধে। আল্লাহ যেন ইনসাফের সাথে দায়িত্ব পালনের তাওফিক দেন। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন— আন্দোলনে লীগ সন্ত্রাসীদের ভয়াবহ নির্যাতনের ফলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছি। চিকিৎসকরা এখনও পরিপূর্ণ সুস্থতার আশাবাদ জানাতে পারেনি।

মুন্সিগঞ্জের সকল উপজেলার ছাত্র প্রতিনিধিরা আনন্দ উচ্ছাস সোসাল মিডিয়ায় প্রকাশ করছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park