1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ৩৫৭ বার পঠিত
jhikut Foundation Eid Reunion and Publication Festival Completed

jhikut Foundation Eid Reunion and Publication Festival Completed

ঝিকুটপত্র প্রতিবেদক : ঝিকুট ফাউন্ডেশন ঈদ পুনর্মিলনী ও প্রকাশনা উৎসব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেল ৫ টায় ঝিকুট ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় সিরাজদিখানের বালুচরে ঈদ পুনর্মিলনী উপলক্ষে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলামের সভাপতিত্বে অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনের নতুন বই পরনারী প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, নারায়নগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক মো. শাহজালাল সাজু (বাউল সাজু), অবসরপ্রাপ্ত শিক্ষক মাহবুব আলম, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মেজর সিফাতুল আলম, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, খাসমহল বালুচর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলী আশরাফ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, কবি শিপন হোসেন মানব, বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুস আহমেদ প্রমুখ।

এছাড়া ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য আতিকুর রহমান নয়নের পরিচালনায় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সহ সভাপতি ফাহাদ, সাধারণ সম্পাদক আশরাফ ইকবাল, কেন্দ্রীয় পরিষদের নাজির আহমাদ মিয়াজী, সদস্য রবিন, আরাফাত, মুসা, ইকরম প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park