
আসিফ বাঁধন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো সিরাজদিখানের ৩ শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্থানীয় কলেজ সূত্রে জানা যায়। বিভিন্ন সামাজিক সংগঠন ও সিরাজদিখানের গুণীজন অভিনন্দন জানিয়ে পোস্ট দেন।
জানা যায়, সিরাজদিখান উপজেলার কুসুমপুর গ্রামের সাদিয়া আক্তার, কংশপুরা গ্রামের সিফাত রেজওয়ান ও বালুচর গড়ামের নাফিজা হোসেন আইভি এবার প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। এতে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশির আনন্দের সীমা নেই।
সামিয়া আক্তার ঝিকুটপত্রকে জানান, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। তাই উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকে কঠোর পরিশ্রম করা শুরু করি। আজ যখন রেজাল্ট জানতে পেরেছি তখন আমার সব পরিশ্রম সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত নবীন শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভকামনা জানান।
ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন ঝিকুট ফাউন্ডেশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। তাদের এ অর্জন সিরাজদিখানের জন্য ভালো কিছু বয়ে আনবে। তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।