
সিরাজদিখানে ইফতারির খুশি বিতরণ
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখানে ইফতারির খুশি বিতরণ করা হয়। প্রতিবারের মত এবারও উপজেলার কুসুমপুর ও আশেপাশের গ্রামে দরিদ্র পরিবারের মাঝে ঝিকুট ফাউন্ডেশনের সদস্য দক্ষিণ কুসুমপুর গ্রামের মো. নিরব এর উদ্যোগে স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় ‘ইফতারের খুশি’ কার্যক্রমটি সম্পন্ন হয়। এর মধ্যে এক প্রবাসী মা তার মৃত সন্তানদের জন্য, এক প্রবাসী ভাই তার মৃত মায়ের জন্য, এক ভাই তার নানির জন্য ও আরো কয়েকজন প্রবাসী ভাই দোয়া চেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও স্থানীয় বড়ভাই আর্থিকভাবে সাহায্য করেছেন।
প্রতিটি ‘ইফতারির খুশি’ ব্যাগে ছিল ১ কেজি ছোলাবুট, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম বেসন, ২৫০ গ্রাম খেজুর।
সিরাজদিখানের দক্ষিণ আবিরপাড়া গ্রামে ১০টি পরিবারে, চন্দনধূল গ্রামে ১০টি পরিবারে, দক্ষিণ কুসুমপুর গ্রামে ১১টি পরিবারে, খিলগাঁও গ্রামে ৯টি পরিবারে- মোট ৪০টি পরিবারে ইফতারির খুশি পৌছে দেওয়া হয়েছে।এছাড়াও ২টি ব্যাগের খরচ পরিমাণ টাকা ব্রাহ্মনখোলা ও খিলগাঁও গ্রামের ২টি পরিবারে পৌছে দেওয়া হয়।

এই কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করেছেন আব্দুল্লাহ আল মহসিন, রোমান এইচডি, মোহাম্মদ হামিম , মো. সৌরভ ইসলাম, আব্রাহাম লিংকন, তুষার শেখ রাহাত, পাপ্পু ও হাসান।