
মাওলানা একেএম ফখরুদ্বাদীন রাজী:
বাবা তুমি কেমন আছো তোমার রবের ঘরে।
তোমার কথা মনে পরে প্রতি ক্ষনে ক্ষনে।
২০১৯ সালের ২৬ মার্চ সকাল ৭.৩০ মিনিটের সময় মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন মুন্সীগঞ্জ জেলার সর্ব বৃহৎ দ্বীনি মার্কাজ ইসলামপুর কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাজারো আলেমের উস্তাদ আলহাজ্ব মাওলানা মোঃ আঃ ওয়াজেদ (বড় হুজুর) রহঃ। তিনি ৪০ বছরের বিরামহীন কর্মযজ্ঞে একটি মক্তব থেকে কামিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। তিনিই প্রতিষ্ঠা করেন পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার চতরা ওলামা মঞ্জিল সহ অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান। তাঁর হাতে তৈরী হয়েছে অগণীত মুহাদ্দীস, মুফাসসীর, মুফতী, মাওলানা, ইমাম, খতীব, ওয়ায়েজ, শিক্ষক, ডাক্তার, ডক্টর, ইন্জিনিয়ার, লেখক, গবেষক সহ হাজারো পেশাদার সার্থক ব্যক্তি। তাঁরা জীবনের পরতে পরতে তোমাকে খুঁজে। তোমার অভাব অপূর্ণ। তোমার রেখে যাওয়া ইলমের বাগিচাগুলো আজ পুষ্পিত হয়ে হেদায়েতের নূর বিতরণ করছে বিশ্বময়। তুমি চলে যাওয়ার পর মা জননীও বেশি দেরি করলেন না। তোমার পাশে তাঁকে শায়িত রেখে আসলাম। দ্বীনের তরে তোমাদের ত্যাগ আর কুরবানী বিফলে যাবে না। হাদীসের আলোকে তোমাদের নেকী চলমান থাকবে। আরশের মালিকের নিকট দোয়া করি তিনি তোমাদেরকে উত্তম মেহমান হিসাবে কবুল করুন। رب ارحمهما كما ربيانى صغيرا