
ঝিকুটপত্র ডেস্ক:
সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূইয়ার পরিচালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো. শরিফুল আলম তানভীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি উম্মে হাবিবা ফারাজানা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানগণ।