মুন্সিগঞ্জের সিরাজদিখানের ইছাপুরা চৌরাস্তা সংলগ্ন চৌধুরী মার্কেটে এইচ নুর ফাউন্ডেশন এর উদ্যোগে শ্রমজীবী ও কর্মজীবী মানুষের জন্য রমজান মাস উপলক্ষে মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। তারি ধারাবাহিকতায় আজ ২০ তম দিনের ইফতার আয়োজন সফলভাবে সম্পন্ন হলো।
এইচ নুর ফাউন্ডেশন এর এই মহতী উদ্যোগ মন কেড়েছে হাজারো শ্রমজীবী ও কর্মজীবী মানুষের। প্রতিদিন প্রায় শতাধিক রোজাদার শ্রমজীবী ও কর্মজীবী মানুষ ইফতারে অংশ নেয়। এইচ নুর ফাউন্ডেশন এর সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর এর দিকনির্দেশনা ও সাধারণ সম্পাদক সুখন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে মাসব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ১৮ তম দিন শেষ হলো।
এ বিষয়ে এইচ নুর ফাউন্ডেশন এর সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর বলেন, রমজান মাস দোয়া কবুলের মাস। রমজান মাস রহমতের মাস। রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে যদি সাধ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় শ্রমজীবী ও কর্মজীবী রোজাদারদের একবেলা ইফতার করানো যায় এর ভিতরে যে কি প্রশান্তি আছে সেটা একমাত্র যারা এই ধরনের কাজে নিজেদেরকে নিয়োজিত রেখেছে তারাই বুঝতে পারবেন। আসলে আমাদের উচিত বিত্তশালী যারা আছি প্রত্যেকেই নিজেদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়ানো। তথা সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাহলেই দেখবেন মনের অজান্তেই আপনি স্বর্গীয় সুখ উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমিও আমার মরহুম আব্বা হুজুরের নামে এই ফাউন্ডেশন তৈরি করেছি। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ এইচ নুর ফাউন্ডেশন সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবো। দেশবাসীর কাছে এই দোয়াই চাই। আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই ফাউন্ডেশন এর মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি, সব সময় আমাদের ফাউন্ডেশন দ্বারা যেন উত্তম কাজগুলো সম্পন্ন হয়।








