1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

জৈনসারে মহৎ কাজে আমরা সবাই সংগঠনের ইফতার বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৮৩৪ বার পঠিত

জৈনসারে মহৎ কাজে আমরা সবাই সংগঠনের ইফতার বিতরণ


ঝিকুটপত্র ডেস্ক:


মুন্সিগঞ্জের সিরাজদিখানের জৈনসার গ্রামের প্রবাসীদের অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন “মহৎ কাজে আমরা সবাই” এর পক্ষ থেকে ইফতার বিতরণ কার্যক্রম ২০২৩  অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পহেলা রমজান জৈনসার প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০টি পরিবারের মাঝে ৮ আইটেমের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। আইটেমগুলোর মধ্যে ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি ছোলা, ১ কেজি খেজুর, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১ কেজি মুড়িসহ বেসন ও ইসব গুলের ভুসি দেওয়া হয়।

সঞ্চালনায় শোভন সারোয়ার

ঝিকুট ফাউন্ডেশনের সদস্য শোভন সারোয়ারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমামগণ ও মহৎ কাজে আমরা সবাই সংগঠনের স্বেচ্ছাসেবীরা। যাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কার্যক্রমটি সফলভাবে সম্পন্ন হয়েছে তাদের মধ্যে মো. মহসিন শেখ, মো. আসলাম শেখ, মো. রবিন শেখ, মো. আফসার শেখ, শোভন সারোয়ার, মো. রুপন হোসেন, মো. রুবেল শেখ প্রমুখ।


প্রসঙ্গত মহৎ কাজে আমরা সবাই সংগঠনটি জৈনসারে প্রবাসীদের আর্থিক সহায়তায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে থাকে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সিঙ্গাপুর প্রবাসী মো. মহিউদ্দিন আজাদ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park