
সিরাজদীখান প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের ১৪ জন চেয়ারম্যান এবং ১৬৮ জন সদস্যদের মাঝে চেকের মাধ্যমে সম্মানি ভাতা প্রদান করা হয়েছে। গেলো বৃহস্পতিবার থেকে শুরু করে গতকাল সোমবার বিকেল পযর্ন্ত উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যলয় থেকে ইউএনও মো.শরীফুল আলম তানভীর এ সম্মানি ভাতা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা বশির আহমেদ লস্কর। জানা যায়, ১৪ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিজনকে ৫৪হাজার টাকা করে মোট ৭লাখ ৫৬ হাজার টাকা এবং ১৬৮ জন সদস্যকে ৪৩ হাজার ২০০ করে মোট ৭২লাখ ৫৭হাজার ৬০০ টাকা সম্মানি ভাতার চেক প্রদান করা হয়।