
রেড ক্রিসেন্ট হাসপাতাল তৈরিতে ১০ শতাংশ জায়গা দিলেন আলাউদ্দীন মাস্টার ও সৈয়দ আমির হোসেন।
ঝিকুটপত্র প্রতিবেদক: সোমবার দুপুরে ‘সিরাজদিখান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ‘রেড ক্রিসেন্ট আজিবন সদস্য’ দের সম্মাননা সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান কার্যকম অনুষ্ঠানে হাসপাতালের জন্য ১০ শতাংশ জমি দান করেন।
সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ. মতিন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান গাজী ও অ্যাডভোকেট সোহানা তাহামিনা। আরো উপস্থিত ছিলেন বিশেষ ব্যক্তিবর্গ।
ইকরামুল জানান, উক্ত অনুষ্ঠানে ‘যুব রেড ক্রিসেন্ট সিরাজদিখান’ কে বালুচরের দুজন বিশিষ্ট সমাজসেবক আলাউদ্দিন মাস্টার সাহেব ও সৈয়দ আমির হোসেন সাহেব ‘রেড ক্রিসেন্ট হাসপাতাল ও রেড ক্রিসেন্ট অফিস’ তৈরি করার জন্য বালুচরে ১০ শতাংশ জায়গা দেওয়ার ঘোষণা দেন।
তিনি আরো জানান, অনুষ্ঠানে ৫৫জন বিশেষ ব্যক্তিবর্গ “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি”র ‘আজিবন সদস্য’ করা হয়।