1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

নবীনদের বরণ করে নিল ঢাবির বিক্রমপুর পরিবার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ৫৩৩ বার পঠিত

নবীনদের বরণ করে নিল ঢাবির বিক্রমপুর পরিবার

শোভন সারোয়ার :

বর্ণিল আয়োজনে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিযেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্রমপুর পরিবার। আজ বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মনোনয়ন পদপ্রত্যাশী জনাব আব্দুর রহমান জীবন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য, টিএসসির সহপরিচালক এবং মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মনোনয়ন পদপ্রত্যাশী জনাব রফিকুল ইসলাম সুজন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ইভান ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিক্রমপুর পরিবারের সদ্য সাবেক সভাপতি আতিকুর রহমান (নয়ন)।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আব্দুর রহমান জীবন নবীন শিক্ষার্থীদের শিক্ষা ও জ্ঞানমূলক উপদেশ প্রদান করেন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে তা প্রচার ও প্রসারে শিক্ষার্থীদের এগিয়ে আসার পরামর্শ দেন। অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সুস্থ ও সুন্দর সমাজ বিনির্মানের ওপর গুরুত্ব প্রদান করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম সুজন নবীন শিক্ষার্থীদের কর্মজীবন নিয়ে এখন থেকেই সচেতন থাকার পরামর্শ প্রদান করেন। শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় সংগঠনের তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথির সম্মতিতে বিক্রমপুর পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জয় সাহা, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, সহসভাপতি জয় খান, সহসাধারণ সম্পাদক নাফসান আসিফ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ শিকদার। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা হলেন সবুজ শেখ, আফ্রিয়া প্রমী, অর্পিতা আক্তার এশা, মেহেদী হাসান, জুবায়ের শেখ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park