
রাস্তার সংস্কার চাই
ঝিকুটপত্র ডেস্ক:
মধ্যম শিয়ালদি থেকে রাজদিয়া স্কুল ও কলেজ হয়ে সিরাজদিখান থানা পর্যন্ত । অন্য দিকে রাজদিয়া স্কুল ও কলেজ হয়ে, রাজ দিয়া গার্লস স্কুল,টেংগুরিয়া পাড়া মোর, মোল্লা বাড়ি , মৃধা বাড়ি থেকে জোড়পুলের সীমানা পর্যন্ত রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে দীর্ঘ দিন হলো । বাংলাদেশের সব অঞ্চলেই আধুনিকতার ছোঁয়া লেগেছে এটা অস্বীকার করা যাবে না। অনেক এলাকায় নতুন নতুন রাস্তার জন্ম হয়ে আবার বিলীন হয়েছে,অনেক রাস্তার জন্ম হয়ে উদ্বোধন না হয়েই উপর দিয়ে রেললাইন হয়েছে, কিন্তু দুর্ভাগ্য ও দুঃখের কথা কি বলব এই আধুনিক যুগে এসেও আমার দাদার জন্মের আগের প্রাচীন রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাজদিয়া স্কুল ও কলেজে, রাজদিয়া গার্লস স্কুলে, সিরাজদিখান বাজারে, সিরাজদিখান উপজেলায়, সিরাজদিখান থানায় অসংখ্য অসংখ্য মানুষের গুরুত্বপূর্ণ কাজে যাতায়াত করতে হয়। ইতিমধ্যে অনেকে মুমুর্ষ রোগী নিয়ে এই রাস্তায় অনেক বিপদের সম্মুখীন হতে হয়েছে। সিনিয়র সিটিজেন বিভিন্ন জরুরি কাজে ভুমি অফিসে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে উপজেলা,থানা ও তফসিল অফিসে গিয়ে আরও মহা বিপদে পড়েছেন।পরে দেখা গেছে উনারা অফিসে না গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রাস্তায় দুর্ঘটনায় আহত হয়ে।আমি রাজনৈতিক দলগুলোর মধ্যে কাউকে দোষারোপ করব না উনাদের বিনয়ের সাথে বলব আপনারা এই প্রাচীন রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলবেন দয়া করে। গনতান্ত্রিক অধিকার আছে রাস্তাটির,কারন সব রাস্তাকে যদি নতুনভাবে সাজানো হয় এই রাস্তার বেহাল দশা হবে কেন ? কর্তৃপক্ষের নিকট আমার অনুরোধ আপনারা এই জনবহুল এলাকায় রাস্তাটিকে সুন্দর করে পীচ ঢালাই করে বৃহত্তম জনগোষ্ঠীর চলাচলের উপযোগী করে উপহার দিবেন। এখানে চলাচল করবে শিশু থেকে বৃদ্ধ বয়সের আম জনতা। সরকারি ও বেসরকারি কাজে লোকজন তালতলা যাবে, মুন্সীগঞ্জে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও এই রাস্তাটি বর্তমানে ঢাকা মহানগর যাওয়ার ভায়া রোড হিসেবে ব্যবহার করা হবে। গুরুত্বপূর্ণ এই রাস্তাটিকে কেন মনে করব? এখানে রয়েছে মানুষ কে জাতি হিসেবে তৈরি করার মত দুই দুইটি নামি দামি স্কুল সাথে কলেজ । শিক্ষিত জাতি আশা করছি কিন্তু আমাদের সন্তানদের স্কুলে যাওয়ার পথের কোন সংস্কার নেই।পরি শেষে সাংবাদিকদের, চেয়ারম্যান ও সদস্যগণের সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ

লেখক: সাইদুল ইসলাম খান