1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ইফতারির খুশি বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২৪ বার পঠিত

সিরাজদিখানে ইফতারির খুশি বিতরণ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:  বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখানে ইফতারির খুশি বিতরণ করা হয়। প্রতিবারের মত এবারও উপজেলার কুসুমপুর ও আশেপাশের গ্রামে দরিদ্র পরিবারের মাঝে ঝিকুট ফাউন্ডেশনের সদস্য দক্ষিণ কুসুমপুর গ্রামের মো. নিরব এর উদ্যোগে স্থানীয় ও প্রবাসীদের সহযোগিতায় ‘ইফতারের খুশি’ কার্যক্রমটি সম্পন্ন হয়। এর মধ্যে এক প্রবাসী মা তার মৃত সন্তানদের জন্য, এক প্রবাসী ভাই তার মৃত মায়ের জন্য, এক ভাই তার নানির জন্য ও আরো কয়েকজন প্রবাসী ভাই দোয়া চেয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও স্থানীয় বড়ভাই আর্থিকভাবে সাহায্য করেছেন।
প্রতিটি ‘ইফতারির খুশি’ ব্যাগে ছিল ১ কেজি ছোলাবুট, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম বেসন, ২৫০ গ্রাম খেজুর।

সিরাজদিখানের দক্ষিণ আবিরপাড়া গ্রামে ১০টি পরিবারে, চন্দনধূল গ্রামে ১০টি পরিবারে, দক্ষিণ কুসুমপুর গ্রামে ১১টি পরিবারে, খিলগাঁও গ্রামে ৯টি পরিবারে- মোট ৪০টি পরিবারে ইফতারির খুশি পৌছে দেওয়া হয়েছে।এছাড়াও ২টি ব্যাগের খরচ পরিমাণ টাকা ব্রাহ্মনখোলা ও খিলগাঁও গ্রামের ২টি পরিবারে পৌছে দেওয়া হয়।

এই কার্যক্রমে স্বেচ্ছাশ্রম দিয়ে সাহায্য করেছেন আব্দুল্লাহ আল মহসিন, রোমান এইচডি, মোহাম্মদ হামিম , মো. সৌরভ ইসলাম, আব্রাহাম লিংকন, তুষার শেখ রাহাত, পাপ্পু ও হাসান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park