1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঈদে আসছে পুজা চেরি অভিনীত ‘জ্বীন’, দর্শককে পরিচালকের চ্যালেঞ্জ!

  • আপডেট সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ৪০৭ বার পঠিত

ঝিকুটপত্র ডেস্ক:

ঈদে মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘জ্বীন’। শনিবার (৮ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। প্রচারের প্রথম দিনেই চমকপ্রদ এক ঘোষণা দিলো জাজ।

বিষয়ে জাজ জানায়,“আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এক ওয়ার্কশপে উপস্থিত ছিলাম। হলো ছাত্রদের সাথে আলোচনা। সেখানে সব ছাত্রদের উদ্দেশে ঘোষণা দেয়া হলো, কেউ একা একটি হলে বসে জ্বীন সিনেমাটি সম্পূর্ণ দেখতে পারলে, তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে! সেখানে কেউ রাজি হয়নি আপনি কি পারবেন জ্বীন সিনেমাটি একা দেখতে, সম্পূর্ণ হলে আপনি একা? যদি পারেন তাহলে জানান। আমরা রেডি।”

দর্শকের উদ্দেশে এমন চ্যালেঞ্জ দিয়ে কিছু শর্তও যুক্ত করেছে জাজ। শর্তগুলোতে লেখা রয়েছে: ১। ভয়ের কারণে কোন দুর্ঘটনা ঘটলে জাজ মাল্টিমিডিয়া বা হল কর্তৃপক্ষ দায়ী নয় ২। হলের বাহিরে একটি এম্বুলেস থাকবে ৩। যদি সম্পূর্ণ সিনেমা না দেখতে পারেন, তাহলে আপনাকে হলের ভাড়া ও এম্বুলেন্স ভাড়া দিতে হবে ৪। যদি সম্পূর্ণ সিনেমা দেখতে পারেন, আপনাকে কিছুই দিতে হবে না, জাজ মাল্টিমিডিয়া আপনাকে নগদ ১ লক্ষ টাকা দেবে, এবং কোক নাস্তা খাওয়াবে বা দিয়ে দিবে।

বাংলাদেশের চলচ্চিত্রের প্রেক্ষাপট বিচারে একদম আলাদা ধাঁচের সিনেমা হতে যাচ্ছে ‘জ্বীন’, এমনটাই জানিয়েছিলেন এই ছবির পরিচালক নাদের চৌধুরী। এই ছবিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন অভিনেতা আব্দুন নূর সজল এবং হালের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। শুধু তাই নয়, ছবিতে রয়েছে আরেক তারকা জুটি রোশান ও মুন।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park