1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

বাংলাদেশের হলে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমা

  • আপডেট সময় : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৪৬১ বার পঠিত
শাহরুখ খান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা 'পাঠান' বাংলাদেশে আগামী ৫ মে মুক্তি পাচ্ছে।

ঝিকুটপত্র ডেস্ক: নানা জল্পনা-কল্পনা শেষে সম্প্রতি বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে সরকার। সেই সরকারি নোটিশ প্রকাশের কয়েক দিন যেতে না যেতেই হিন্দি সিনেমা মুক্তির ঘোষণা দিল প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট। ৫ মে তারা বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত বলিউডের আলোচিত সিনেমা ‘পাঠান’। সাফটা চুক্তির মাধ্যমে সিনেমাটি বাংলাদেশে আমদানি করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনন্য মামুন বলেন, ‘বাংলাদেশে বলিউডের ‘পাঠান’ আগামী ৫ মে মুক্তি পাচ্ছে। ইতোমধ্যে ১৬ হলে সার্ভার বসানো হয়েছে। ঈদের পর ৪০ সিনেমা হল প্রস্তুত হয়ে যাবে আশা করছি।’

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ বছর ১০টি হিন্দি সিনেমা আমদানির অনুমতি দিয়েছে। আগামী বছর দেশে ৮টি হিন্দি সিনেমা মুক্তি পাবে। এ বিষয়ে ৫ শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করছে মন্ত্রণালয়।

গত ১২ ফেব্রুয়ারি চলচ্চিত্রের ১৯টি সহযোগী সংগঠন যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে এ সংক্রান্ত চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়ে। ফলে এ বছর ১০টি ও ২০২৪ সালে ৮টি হিন্দি সিনেমা আমদানি করে প্রদর্শন করা যাবে।

গত ২৫ জানুয়ারি ভারতে মুক্তি পেয়েছে ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি দিয়ে ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। এতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। ক্যামিও হিসেবে আছেন সালমান খান। সিনেমাটি আয়ের দিক থেকে ইতোমধ্যে ছাড়িয়ে গেছে অতীতের সব রেকর্ড।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park