
সিনে হরকরা প্রযোজিত প্রথম নাটক ‘অসঙ্গতি’ তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। নাটকটির পরিচালনায় ছিলেন তরুণ নির্মাতা রাকিবুল ইসলাম। এছাড়া নাটকটির সংশ্লিষ্ট কলা কুশীলরা সবাই তরুণ।
ঝিকুটপত্র ডেস্ক: রাকিবুল ইসলামের লেখা এ মৌলিক গল্পটিতে যাকাত দেয়ার গুরুত্ব, ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান কমানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়েছে। সেইসঙ্গে সুক্ষ্মভাবে এটিও তুলে ধরা হয়েছে যে, অন্যায়ের চেয়ে অন্যায়ের কারণ খুঁজে বের করা দরকার।
এ নাটকে অভিনয় করেছেন সাদ হাসান, সাবিল রেজা চৌধুরী, আরফাতুল হক জামী, মালিহা তাহসিন, সাদিয়া বায়দুম মাকনুন, মো. ইকবাল নূরসহ আরও অনেকে। যারা চমৎকার অভিনয়ের মাধ্যমে তাদের চরিত্রগুলোকে প্রাণবন্ত করে তোলেন।
এছাড়া সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন জেবিবি শান্ত ও সহকারী চিত্রগ্রাহক হিসেবে ছিলেন শেরিকুল ইসলাম। কালারগ্রেড ও এডিটিং করেছেন হিমেল সাহা, প্রধান সহকারী পরিচালক সৈয়দ ফয়সাল কবির মিথুন ও সহকারী পরিচালক আসিফ রাজ্জাক খান ও রুপক সাব্বির।
হাসানুল বান্না প্রান্ত’র শিল্প নির্দেশনা ও ইকবাল নূরের কস্টিউম পরিচালনায় চরিত্রগুলো ও তাদের পারিপার্শ্বিকতার গভীরতা আরও সুন্দরভাবে ফুটে ওঠে।
বাউল আবদুর রহমানের কথা ও সুর করা মৌলিক গান ‘পাগলিনী’ সংযোজিত হয়েছে এই নাটকে। এই গান সংযোজনের কারণ হিসেবে পরিচালক রাকিবুল ইসলাম বলেন ‘এই মৌলিক গানটি যেন হারিয়ে না যায়, সেজন্য এটি আমাদের ক্ষুদ্র প্রয়াস। এছাড়া সকলের কাছে বিশেষ করে তরুণ সমাজের কাছে বাউল গান তুলে ধরাই ছিল আমাদের উদ্দেশ্য। সেজন্য আমরা কৃতজ্ঞতা জানাই বাউল আবদুর রহমান এর প্রতি।’
গানের কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালনায় ছিলেন আকাশ গায়েন ও সঙ্গীতায়োজনে ছিলেন মিনহাজুর রহমান জুয়েল(গানের কারখানা)।
‘অসঙ্গতি’ একটি চিন্তা-প্ররোচনামূলক নাটক৷ এর পুরো কাস্ট, কলাকুশলীদের প্রতিভা, অক্লান্ত পরিশ্রম এবং উৎসর্গের একটি প্রমাণ যা নিশ্চিতভাবে এর দর্শকদের উপর স্থায়ীভাবে প্রভাব ফেলবে।
এছাড়া নাটকে আর অভিনয় ছিলেন, ইনান আল বান্না, মাশতুরা শিকদার খুশবু ,তাহমিনা প্রিয়তা,মাহমুদুর রহমান ফাহিম, মঈনুল হাসান সাগর, বিপ্লব সুত্রধর, হাসানুল বান্না প্রান্ত, আবিলা জেনি, সাদাকাত সাদিব, রাইয়ান অনাবিল, সামিন ফাবি, মেজবাউল আলম প্লাবন, মো. জুনায়েদ হোসেন,আব্দুল্লাহ আল মামুন সৈকত, জি এম ইমরান ফারুক ও তিথির মাহমুদ বকশী।