1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র দিবস আজ

  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত
ছবিঃ সংগৃহীত

ঝিকুটপত্র ডেস্ক:

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সেই দিনকে স্মরণ রেখে ২০১২ সাল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।

এবারও নানা আয়োজনে পালিত হবে এফডিসিতে জাতীয় চলচ্চিত্র দিবস। তবে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজনে কিছুটা মলিনতা থাকবে। কোনো জমকালো আয়োজন না থাকলেও সকাল ১০টায় র‍্যালি থাকবে।

রোববার (২ এপ্রিল) বিকেল থেকে গোটা এফডিসিতে সাজসজ্জার কাজ শুরু হয়। এছাড়া চলছিল বিভিন্ন ব্যানার, ফেস্টুন টানানোসহ প্রবেশদ্বার নির্মাণ এবং আলোকসজ্জার প্রস্তুতি। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘দেশীয় চলচ্চিত্রকে ভালোবাসুন, প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’।

চলচ্চিত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park