1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

‘এই উন্মাদনা থামবে না’, কুরাকাওকে সাত গোল দিয়ে মেসি

  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৩৪৫ বার পঠিত
মেসির গোল উদযাপন। ছবি: এএফপি

ঝিকুটপত্র ডেস্ক:
ক্যারিবীয় অঞ্চলের দেশ কুরাকাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি হ্যাটট্রিক করেছেন। প্রথম গোল করেই তিনি আন্তর্জাতিক ফুটবলে তৃতীয় ব্যক্তি হিসেবে একশ’ গোল করার কীর্তি গড়েন।

ম্যাচের প্রথমার্ধে মেসির আর্জেন্টিনা ৫-০ গোলের লিড নেয়। মেসি ২০ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন। ৩৭ মিনিটে দলের পঞ্চম ও নিজের তৃতীয় গোল আসে তার পা থেকে।

মধ্যে দুই গোল করেন নাহুয়েল গঞ্জালেস ও এনজো ফার্নান্দেজ। দ্বিতীয়ার্ধে অ্যাঞ্জেল ডি মারিয়া ও গঞ্জালো মন্টিয়েলের পা থেকে গোল আসে।

মেসির বর্তমান আন্তর্জাতিক গোল সংখ্যা ১০২টি। দ্বিতীয় অবস্থানে থাকা ইরানের আলী দায়ইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ আছে তার সামনে। ১২২ গোল করা রোনালদোকে তাড়া করার সুযোগও আছে তার।

তবে ম্যাচ শেষে গোলের সেঞ্চুরির চেয়ে দলের জয় এবং উল্লাসের কথা বড় করে দেখেছেন লিও। পিএসজি ফরোয়ার্ডের মতে, ঘরের মাঠে এভাবে জয় পাওয়া, উল্লাস করার চেয়ে বড় কিছু হতে পারে না।

মেসি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আন্তর্জাতিক সূচিটা কী দুর্দান্তভাবেই না শেষ করলাম। সান্তিয়াগো দেল স্তেরোর (স্টেডিয়াম) সকলেই ছিলেন মনোমুগ্ধকর। আশা করছি, একত্রে এমন আরও অনেক মুহূর্তের সাক্ষী হতে পারবো, এই উন্মাদনা থাকবে না।’

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park