1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

মেসি পানামার বিপক্ষে ৮০০তম গোল করলে সেটি কি ফিফার স্বীকৃতি পাবে?

  • আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ২৪২ বার পঠিত
লিওনেল মেসি। ফাইল ছবি

ঝিকুটপত্র ডেস্ক: বিশ্বকাপ জয়ের পর তিন তারকার জার্সি পরে এই প্রথম শুক্রবার সকালে খেলতে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সদস্যরা ১৮ ডিসেম্বরের স্মরণীয় মুহূর্তের পর এই প্রথম একসঙ্গে খেলতে নামায় বিশেষ গুরুত্ব পাচ্ছে ম্যাচটি।

পাশাপাশি এই ম্যাচের মাধ্যমে অনন্য এক উচ্চতায় ওঠার সুযোগ আছে মেসির। ৭৯৯ গোলের মালিক মেসি আরেকবার জালের দেখা পেলেই স্পর্শ করবেন ৮০০ গোলের মাইলফলক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ম্যাচে গোল পেলে সেগুলো কি আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে? কদিন আগপর্যন্ত অবশ্য সন্দেহ ছিল না।

তবে পানামা দলে নিয়মের অধিক খেলোয়াড় পরিবর্তন এবং বিকল্প কোচ নিয়ে খেলতে আসার কারণে এই ম্যাচটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ক্যাটাগরি ‘এ’র মর্যাদা পাবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

প্রশ্ন হচ্ছে, যদি সব বিশ্ব চ্যাম্পিয়ন খেলোয়াড় খেলেন, তাহলে এটা কেন আনুষ্ঠানিক ম্যাচ হবে না? আর কেনই–বা মেসির গোল আনুষ্ঠানিক গোল হিসেবে গণ্য হবে না? তবে সমস্যাটা আর্জেন্টিনা দল নিয়ে নয়। সমস্যাটা মূলত প্রতিপক্ষ এবং ফিফার নিয়মসংক্রান্ত। এখন শেষ পর্যন্ত নিয়মের ফাঁদে মেসির গোল আটকে যাবে কি না, সেটাই দেখার বিষয়।

ফিফার নিয়মে মূলত দুই ধরনের অফিশিয়াল ম্যাচ আছে। একধরনের ম্যাচ হচ্ছে বিশ্বকাপ, বাছাইপর্ব, কনফেডারেশনস খেলাগুলো। আর অন্য ম্যাচগুলো মূলত ফিফার প্রীতি ম্যাচ। ‘এ’ ক্যাটাগরির ম্যাচ নিয়ে ফিফার নিয়মে বলা হচ্ছে, ‘সদস্যদেশগুলোর দুটি প্রথম সারির দলের মধ্যকার খেলা।’

ফিফার নিয়মে আরও বলা হচ্ছে, শীর্ষ স্তরের আন্তর্জাতিক ম্যাচ বলতে বোঝায় সেই ম্যাচগুলো, যেখানে দুটি সদস্যদেশের অংশগ্রহণকারী দলগুলো হবে ‘এ’ দল (জাতীয় দল)। কিংবা যাদের মধ্যে অন্তত একটি দল হবে সম্মিলিত দল। আরেকটি নিয়ম হচ্ছে, ফিফা, কনফেডারেশনস এবং সংশ্লিষ্ট অন্য সংগঠন শীর্ষ পর্যায়ের আন্তর্জাতিক ম্যাচগুলোকে অনুমোদন দেবে। এসবের ভিত্তিতে বলা যায়, আর্জেন্টিনা-পানামা এবং আর্জেন্টিনা-কুরাকোর মধ্যকার ম্যাচ দুটি শীর্ষ স্তরের আন্তর্জাতিক ম্যাচ।

কিন্তু প্রতিপক্ষ যদি যুব দল হয় কিংবা ক্লাবের দল হয়, তবে ম্যাচটি দ্বিতীয় কিংবা তৃতীয় সারিতে নেমে যাবে। এ ছাড়া কাগজপত্র, অনুমোদন এবং ফিফাকে দেওয়া ফির বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রে আরেকটি বিষয় বিশেষ গুরুত্ব পায়, সেটি হচ্ছে কতজন খেলোয়াড় বদল করা হচ্ছে সেটি। নিয়ম মেনে এই দুটি ম্যাচেও ছয় খেলোয়াড় বদলি খেলানোর কথা বলা হয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park