1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

২০২৩ ক্রিকেট বিশ্বকাপের লোগো উন্মোচন

  • আপডেট সময় : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৩০ বার পঠিত
ICC MEN'S WORLD CUP INDIA 2023
ছবি: সংগৃহীত

ঝিকুটপত্র ডেস্ক:   আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের লোগো উন্মোচন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের আসর। এবারের লোগোর নাম রাখা হয়েছে ‘নাভারাসা’। আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এই খবর।

রোববার (২ এপ্রিল) আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতীয় পুরাণ ‘নাট্যশাস্ত্র’এ উল্লেখিত ‘নয় রস’-এর উপর ভিত্তি করে লোগোটি ডিজাইন করা হয়েছে। সমর্থকদের আবেগকে মাথায় রেখে ‘নাভারাসা’ নাম দেয়া হয়েছে। যে ৯টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ।

আগামী ৫ অক্টোবর-১৯ নভেম্বর ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি প্রকাশিত হয়নি। গুঞ্জন আছে, এই মাসের মধ্যেই সময়সূচি প্রকাশ্যে আনা হবে।

অন্যদিকে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়া কাপ। পাকিস্তানে গিয়ে খেলবে না বলে আগেই জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পাকিস্তানও জানায়, ভারত খেলতে না আসলে তারাও ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপ খেলতে যাবে না। আর, এর মাঝেই উঠে আসে হাইব্রিড মডেল।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park