1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা, ভিভিয়ান ডিসেনা

  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯৪৩ বার পঠিত
ভিভিয়ান ডিসেনা

ঝিকুটপত্র ডেস্ক:
হিন্দি টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। বেশ কিছু দিন আড়ালে ছিলেন তিনি।

ছিলেন খ্রিস্টান, হলেন মুসলিম। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। জানালেন হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। শুধু তাই নয়, গোপনে ইজিপ্টের এক সাংবাদিককে বিয়েও করেছেন তিনি। রয়েছে চার মাসের কন্যাসন্তান।

ভিভিয়ানের মা হিন্দু ছিলেন, বাবা পর্তুগিজ খ্রিস্টান। বাবার ধর্মই এতদিন মেনে চলতেন অভিনেতা। ‘কসম সে’ ধারাবাহিকের মাধ্যমে সিরিয়ালের জগতে নিজের সফর শুরু করেন। পরে ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’, ‘মধুবালা এক ইশক এক জুনুন’, ‘শক্তি অস্তিত্ব কে অ্যাহসাস কি’ সিরিয়ালের মাধ্যমে হিন্দি টেলিভিশনের হার্টথ্রব হয়ে ওঠেন।
২০১৩ সালে ভিভিয়ান ‘প্যায়ার কি ইয়ে এক কাহানি’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী ভাহবিজ দোরাবজিকে বিয়ে করেন। ২০১৬ সালে দু’জন বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হন। ২০২১ সালে সরকারিভাবে ডিভোর্স হয় ভিভিয়ান ও ভাহবিজের। আর ২০২২ সালেই ইজিপ্টের সাংবাদিক নৌরান আলির সঙ্গে নিকাহ করেন ভিভিয়ান।
অভিনেতা জানান, ২০১৯ সালের রমজান মাসেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। দিনে পাঁচবার নমাজ পড়ে প্রবল শান্তি পান। গোপনেই ইসলাম গ্রহণ করেছেন ভিভিয়ান। এমন অভিযোগ উঠেছিল। তবে অভিনেতার মতে এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং এই ধরনের গুজবে তিনি কান দেন না।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park