1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিনেমার জন্য দুই মাসে সিক্স প্যাক বানালেন দিদার

  • আপডেট সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১৫৬ বার পঠিত

ঝিকুটপত্র ডেস্ক: ঢালিউডের নতুন অ্যাকশন হিরো হিসেবে অভিষেক হতে যাচ্ছে আব্দুল কাদের দিদারের। পরিচালক অনিক বিশ্বাস পরিচালিত এবং ভিন্টেজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘খোদা হাফেজ’ নামের সিনেমা দিয়ে নবাগত নায়ক এর অভিষেক হতে যাচ্ছে। এই সিনেমায় দিদার এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করছেন নিপা আহমেদ রিয়েলি।

সম্প্রতি শেষ হয়েছে থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্রটির শুটিং। চলচ্চিত্রের একটি অ্যাকশন দৃশ্যের জন্য সময় নিয়েছেন দুই মাস। বানিয়েছেন নিজের সিক্স প্যাক। সিক্স প্যাক এর ছবি দিয়ে সম্প্রতি এমনি একটি ফেসবুক পোস্ট দিয়েছেন নবাগত চিত্রনায়ক দিদার। গত বছর ও কক্সবাজারে শুটিংয়ের সময় নতুন এই অ্যাকশন হিরো ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণের সময় ১৬/১৭ ফুট উঁচু থেকে পড়ে যেয়ে বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেয়েছিলেন তিনি। কিছু দিন হসপিটালেও ছিলেন এজন্য। পরবর্তীতে আবারও যোগ দেন শুটিং এ। এখনকার সময়ের হলিউড – বলিউড অ্যাকশন হিরোরা ফাইটের সময় স্টান্ডম্যানদের ওপর নির্ভরশীলতা কমিয়ে দিয়েছেন, তারা নিজেরাই রিস্কি এই দৃশ্যগুলো করে থাকেন। তেমন করেই নিজেকে তৈরি করেছেন এই চিত্রনায়ক।

সিক্স প্যাক নিয়ে দিদার বলেন, গতানুগতিক ধারার চলচ্চিত্রের বাইরে থ্রিলার ও অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘খোদা হাফেজ’। আমি সেখানে আমার সেরাটা দিয়ে কাজ করেছি। চরিত্রের জন্য যেখানে যেমনটা দরকার হয়েছে আমি তেমনটাই দিয়েছি। দর্শকরা সিনেমা হলে গিয়ে চলচ্চিত্রটি উপভোগ করবেন। এখানকার দর্শক যেমন ভিন্ন ধাঁচের গল্প পছন্দ করেন তেমনই গল্প এটি। দর্শকরা কেউ নিরাশ হবে না আশা করি।

পরিচালক তানভীর শেহজাদের হাত ধরে বিজ্ঞাপন এবং মিউজিক ভিডিওর মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মডেল ও অভিনেতা আব্দুল কাদের দিদার। তিনি কালব রিসোর্ট এর একটি বিজ্ঞাপনে অভিনেত্রী মিমের সাথে জুটি বেঁধেছিল। তার অন্যতম মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ডুবসাঁতার ও মন দরিয়া। ইউএস-বাংলা কোম্পানির ভাইব্রান্ট ও বাঁধন গ্রুপের টিভি কমার্শিয়ালে ব্যাপক দর্শকপ্রিয়তা কুড়িয়েছেন তিনি।

আসছে ঈদে মুক্তির কথা চলছে ‘খোদা হাফেজ’ চলচ্চিত্রের বলেও জানিয়েছেন তিনি।চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, আমান রেজা সহ আরও অনেকেই।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park