1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

পুরুষ কম সুন্দর হলেই নারীরা বেশি সুখী: গবেষণা

  • আপডেট সময় : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ২৭৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

ঝিকুটপত্র ডেস্ক: সদ্য বিবাহিত ১১৩ জন দম্পতিকে বিশ্লেষণ করে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, পুরুষ কম সুন্দর হলে নারীরা বেশি সুখী হয়। গবেষণায় আরো বলা হয়েছে, যে সম্পর্কে পুরুষের চেয়ে নারীরা বেশি সুন্দরী হয়, সেখানে সম্পর্কের সফলতার সম্ভাবনা বেশি থাকে।

জরিপে বিবাহিত স্বামী-স্ত্রীকে চেহারার উপর ভিত্তি করে নম্বর দেওয়া হয়। এই ক্ষেত্রে দেখা যায়, স্ত্রীর চেয়ে সৌন্দর্যে পিছিয়ে থাকা স্বামীরা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে বেশি যত্নবান। উপহার দেওয়া, ঘরের কাজ করা, নিজেকে নতুন করে উপস্থাপন করা, ভালোবাসার নিত্যনতুন ধরন বের করায় তাদের প্রচেষ্টা থাকে একটু বেশিই।

গবেষণা বলছে, কম সুন্দর পুরুষরা স্ত্রীর মর্ম সহজে বুঝতে পারে। তাই এই কোয়ালিটির পুরুষরা বেশি প্রতিশ্রুতিবদ্ধ হয়। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষণা বলছে, স্বামী-স্ত্রীর মাঝে যখন স্বামী বেশি সুন্দর হয় তখন স্ত্রী হীনমন্যতায় ভোগে, তখন নানান সমস্যার সৃষ্টি হয়।

গবেষক তানিয়া বলেন, গবেষণার ফলাফল এটাই ইঙ্গিত করে যে, স্ত্রীর জন্য নেতিবাচক পরিণতি হতে পারে সুদর্শন স্বামী, বিশেষ করে স্ত্রী যদি বিশেষভাবে আকর্ষণীয় না হয়।

তথ্যসূত্র: ম্যানস হেলথ

 

 

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park