1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

চৈত্র সংক্রান্তির বারুনি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৯৬ বার পঠিত

চৈত্র সংক্রান্তির বারুনি

মাহবুবা ফারুক

মেলা থেকে শীতল পাটি কিনবো বলে ঘুরি। প্রখর রোদের কী ঝলমলে হাসি ! রঙ – বেরঙের
জামা কাপড় পরা মানুষের ভীড় । দূরে তাকাই । পাতার বাঁশি খুঁজি ।
প্লাষ্টিকের বাঁশি কিনি। চুড়ি , মালা কিনি । দেব বলে সেই মফস্বলের বালিকাটিকে ডাকি। সে শোনেনা।
অথবা শোনে । আসেনা । সরে যায় । পালিয়ে যায় । শুধু দূরে হারিয়ে যায় । চিৎকার করে ডাকি। বার বার
ডাকি। আমার কী যে ইচ্ছে করে ওকে হাত ভরে নানারকম জিনিস কিনে দিতে !
বালিকা অপেক্ষা করে বারুনির দিনের জন্যে । কত কী কিনবে – মনে মনে ভাবে । এসব আমি জানি ।
তাই ডাকি । কিন্তু সে দূরে চলে যায় । বলি – তোমার যা ইচ্ছে আজ কিনে দেব । দেখি তার হাতে পাঁচ টাকা ।
মেলায় ঘুরে ঘুরে কিনছে ফিতা – ক্লিপ – চিনির খেলনা – মাটির পালকি – পুতুল । এক ফালি লাল তরমুজ –
তোকমা শরবত । ভট ভট শব্দের দড়ি টানা গাড়ি । কলা বাঁশি । মায়ের জন্যে হাত পাখা । একটা পেট কাটা
তেলেঙ্গা ঘুড্ডিও । যেন সাত রাজার ধন আজ তার হাতে ! একবার নাগরদোলায় চড়ে । টিনের বাক্সে বায়স্কোপ দেখে । ছায়া মায়া চুড়ি কিনতে গিয়ে দেখে টাকা শেষ । খুব মন খারাপ হয় । মনে হয় অন্য জিনিস ফেরত দিয়ে আসে । আবার কবে বারুনি হবে ! ততদিনে জমবে টাকা । কিন্তু সিরাজের মায়ের ডালার এই ছায়া মায়া চুড়ি থাকবেতো ? এক টাকা জোড়া । ইচ্ছে করে সিরাজের মাকে গিয়ে বলে – এক জোড়া চুড়ি যেন তার জন্যে রেখে দেয় । সামনের মেলায় সে কিনবে ।
চোখ টলটল পুকুর হয় । পুকুরে বৃষ্টি নামে । রঙ ধনুর মত স্বপ্ন মিলিয়ে যায় ।
আমি তখন বালিকাকে ডাকি -আমি কিনে দেব সব । এসো মেয়ে ।
একটা একটা নিঃশ্বাস ফেলি । আর সে শুধু দূরে হারাতে থাকে। বয়সের তীরে বসে পেছনে ফিরে দেখি হারানো শৈশব।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park