
জীবনের পথে
উম্মে হাবিবা বিনতে আব্দুল্লাহ:
জীবনের পথে চলতে চলতে ক্লান্ত
ধূসর আমার দুটি আঁখি
জীবন সূর্য নিভে গেল বুঝি
কিছুই নেই আর বাকি।
আমি জীবনে যা কিছু চেয়েছি
তার কোন কিছু না পেয়েছি
পথে প্রান্তে ঘুরেছি একাকি
চিরকাল পথে পথে ঘুরে।
পৃথিবীর কাছে পাইনি তো কিছু
পেয়েছি কান্না রাশিরাশি
তবুও কেনো মনে হয়
শুধু জীবনকে ভালোবাসি।
অলংকরণ : © ঝিকুটপত্র।