1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

রহস্যময় পাখিটি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৬৮৭ বার পঠিত

 

রহস্যময় পাখিটি
মুহিব বিন ইসহাক

অসীমে মিলিয়ে যাবার বড়ই বাসনা আমার,
অন্তরীক্ষে উড়িবার ভীষণ শখ।
দিগন্তের কাছে গিয়ে মাথা ঠেকানোর ইচ্ছেটা পূরানো,
সমুদ্রের তলদেশে যেতে যদিও খুব বেশি ভয়
কিন্তু যেতে হলেও প্রস্তুত আমি।

কিন্তু মাটির এত কাছাকাছি আমি, গলাগলি করছি প্রতিদিন
তবু এর শীতলতা আমায় ভাবিয়ে তোলে,
ডাকে নিত্য সে, তার বরণডালা সাজিয়ে।
আর ওদিকে আমার দিন-রাতের ভাবনায় সঙ্গী হয়েছে
একটি মায়ার ঘোরে আটকে থাকা পাখি,
যে উড়ে গেলেই, ডাস্টবিনে ছুড়ে ফেলবে আমায়।
কারণ ‘রহস্যময় পাখিটি’ ছাড়া কী দাম আছে আমার!
জনম জনম বসত করি, পাখিটির সাথে একই গৃহে
অথচ না পারি তায় ছুঁতে, না পারলাম তায় দেখতে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park