
কবিরা সবখানে প্রাণ খুঁজে পায়
মুহিব বিন ইসহাক
কবিরা বাঁচে প্রকৃতির কাছাকাছি এসে,
নির্জনে একান্তে বেলা শেষে
দিগন্তের কোলে সূর্যকে ভালবেসে।
কবিরা খোঁজে মরা নদীর জীবন,
সবুজের সমারোহে নিপুণ আয়োজন।
কবিরা বাঁচে প্রকৃতির মাঝে,
একটা হলদে বিকেলের দারুণ মুগ্ধতায়
অনন্ত জীবনের স্বাদ পানে-
মর্মের অনুভব এত সহজে,
হাতছানি দিয়ে ডাকে যে কোথায়!
কবিরা সবখানে প্রাণ খুঁজে পায়।