1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা

  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত
greeting message friends association of malkhanagar

নিজস্ব প্রতিবেদক:

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে ঝিকুট ফাউন্ডেশনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইতোমধ্যেই ফাউন্ডেশনের সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকুক, এটাই আমার কামনা।”

সংগঠনের সদস্যদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি আরও বলেন, “প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের নিরলস প্রচেষ্টা সমাজের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে। আগামীতেও আপনাদের সাফল্য কামনা করছি।”

ঝিকুট ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে মোহাম্মদ বাহাউদ্দিন বাহার বলেন, “এ পর্যন্ত ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবতার সেবা করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এই পথচলা দীর্ঘ হোক। বিগত বছরে সংগঠনের অর্জন অনবদ্য। আগামী দিনগুলোতেও ঝিকুট ফাউন্ডেশন সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।”

তিনি আরও উল্লেখ করেন, “আপনাদের অক্লান্ত পরিশ্রম, সংগঠনের নীতি নির্ধারকদের দূরদর্শিতা এবং মানবকল্যাণে নিবেদিতপ্রাণ মনোভাব সমাজের জন্য এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে রইলো অফুরন্ত শুভেচ্ছা ও শুভকামনা।”

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park