1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০২ বার পঠিত

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালিনগর গ্রামের কৃতী সন্তান সৈয়দ হোসেন নয়ন হলেন ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা। সংগঠনটির পক্ষ থেকে এই নিয়োগকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সৈয়দ হোসেন নয়ন ইতালি প্রবাসী তবে বিদেশে অবস্থান করলেও তিনি সবসময় নিজের শেকড়ের সঙ্গে যুক্ত থেকেছেন। শৈশব থেকেই তিনি বিভিন্ন ছোট-বড় সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে তাঁর আন্তরিকতা এবং আত্মনিবেদন তাকে এলাকায় একজন আস্থাভাজন ও উদ্যমী সামাজিক কর্মী হিসেবে পরিচিত করেছে।

প্রবাস জীবনে থেকেও তিনি নিজ এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন এবং নানা সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কাজ করছেন। বিশেষ করে শিক্ষা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও তরুণ প্রজন্মকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তাঁর অবদান প্রশংসনীয়।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল জানিয়েছেন, সংগঠনের বিভিন্ন পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে সৈয়দ হোসেন নয়নের অভিজ্ঞতা, আন্তরিকতা ও সামাজিক দায়বদ্ধতা সংগঠনটিকে আরও শক্তিশালী করবে।

এলাকার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতের জন্য তাঁকে শুভকামনা জানিয়েছেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park