1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুরের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিকুট ফাউন্ডেশনকে সম্মাননা স্মারক প্রদান

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৩৪ বার পঠিত
jhikut foundation

নিজস্ব প্রতিবেদক:
মুন্সীগঞ্জের অন্যতম মানবিক সংগঠন “রক্তদাতার সন্ধানে বিক্রমপুর”-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে উৎসবমুখর পরিবেশে।
শ্রীনগর সরকারি কলেজে আজ-এ আয়োজন করা হয় এক বর্ণাঢ্য অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়। পরে আলোচনা সভা, রক্তদাতাদের সংবর্ধনা, সামাজিক সচেতনতা বিষয়ক বক্তব্য, এবং রক্তদান বিষয়ে তথ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন খান শামীম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম শহীদ, হাফিজুল ইসলাম খান, ফারুক মোড়ল, সংগঠক ফারজান সুমন , ফয়সাল আহমেদ রনি, ইমদাদুল ইসলাম রাজীম, আশরাফুল ইসলাম শুভ, এমদাদুল হক ইমন, আজম খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুন্সিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীগণ ।jhikut foundation

বক্তারা বলেন, “রক্তদাতার সন্ধানে বিক্রমপুর শুধু একটি সংগঠন নয়, এটি এখন এক মানবিক আন্দোলনের নাম। পাঁচ বছরের এই পথচলায় তারা মুন্সীগঞ্জে রক্তসেবার যে আলোকবর্তিকা জ্বালিয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

সংগঠনের অন্যতম সদস্য ফারজানা রিজির সঞ্চালনায়সংগঠনের সভাপতি বিএন মহিদুল ইসলাম ও নয়ন আহমেদ বিল্লাল জানান,

“আমাদের এই যাত্রা একেবারে শূন্য থেকে শুরু হয়েছিল। আজ শত শত স্বেচ্ছাসেবী ও রক্তদাতার ভালোবাসায় আমরা এগিয়ে চলেছি। আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করার লক্ষ্যে আমরা অঙ্গীকারাবদ্ধ।”

অনুষ্ঠানে সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ ব্যাপকভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষাংশে সাংস্কৃতিক পরিবেশনা মুন্সিগঞ্জ জেলার ঝিকুট ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলিকে সম্মাননা স্মারক প্রদান এবং কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park