1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ইঞ্জিনিয়ার গোলাম মাওলার সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৫৩ বার পঠিত
jhikutfoundation meet golam mawla

নিজস্ব প্রতিবেদক :
গতকাল দুপুরে সিরাজদিখানের কৃতি সন্তান বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএমর সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক, ঝিকুট ফাউন্ডেশনের মুখপত্র ঝিকুটপত্রের সম্পাদক, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও এটিভি নিউজ২৪ এর সম্পাদক আশরাফ ইকবাল চট্টগ্রাম চৌমুহনী অফিসে সাক্ষাৎ করেন।
এসময় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য সিরাজদিখানে বিশ্ববিদ্যালয়ের নবীন ১৮ ও এসএসসি জিপিএ ৫ প্রাপ্ত ২০ জন শিক্ষার্থীকে আগামী ২৫ জুলাই সংবর্ধনা প্রদানের উদ্যোগ নিয়েছে ঝিকুট ফাউন্ডেশন।
শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন শুক্রবার সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে জমকালো এ সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে।
ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম।
কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা নির্বাহি কর্মকর্তা শহিনা আক্তার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক ও উপদেষ্টাদের মধ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী, বিক্রমপুর টেলিভিসন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, জাপান প্রবাসী মো নূরুল ইসলাম খান এম. কম, নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মরতুজা আল আশরাফী প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়ন উপস্থাপনা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থাকবেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক জামাল খান প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park