
নিজস্ব প্রতিবেদক :
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৯ টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ সমন্বয়কের সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সম্পন্ন হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির সাথে মতবিনিময়ে সম্পাদক আশরাফ ইকবাল নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন সমন্বয়ক রাসেল ও শিল্পী জায়েদ আহনাফ।
উল্লেখ্য শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল।
৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।
১০. এইচএসসি জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা।
১১. পাবলিক বিশ্ব বিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।
১২. বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা।