
আরেকটিবার এসো
শামীম খান যুবরাজ
হারিয়ে গেছো জীবন থেকে জানি
আরেকটিবার আসতে যদি
হে হৃদয়ের রানি
চোখ ভাসাতাম তোমায় বুকে নিয়ে
আরেকটিবার আসো যদি
জীবনখানি দিয়ে
প্রমাণ করার সুযোগ হতো
ভালোবেসে ছিলাম কতো
কেমন প্রিয় ছিলে,
স্বর্গসুখেই মত্ত ছিলাম
দুইজনাতে মিলে।
আরেকটিবার এসো
আটকাব না; দেখব শুধু
প্রাণটা খুলে হেসো
আরেকটিবার এসো।
আরও পড়ুন : ঝিকুট ফাউন্ডেশন