
অমর একুশে বইমেলা ২০২৪ : শামীম খান যুবরাজের ১০টি বই
ঝিকুটপত্র প্রতিবেদক:
অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে প্রকাশিত হয়েছে শিশুসাহিত্যিক ও ছড়ার কবি শামীম খান যুবরাজের ১০টি বই। ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে আয়োজিত বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাচ্ছে বইগুলো। তন্মধ্যে শব্দশিল্প প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ৭টি বই। নির্বাচিত সেরা শিশু-কিশোর গল্প (গল্প সংকলন), প্রাণের বউ (প্রেমের ছড়া), মজার ছড়া (শিশুতোষ ছড়া), টুকটুকি টুকটুক (শিশুতোষ ছড়া), ঘাসফড়িংয়ের ছানা (শিশুতোষ ছড়া), পাখিদের ঠোঁটে শুনি গুণগান তাঁর (শিশুতোষ ইসলামি ছড়া), সততার পুরস্কার (অনুবাদ গল্প)। দাদুর ভয়ে বাদুড় পালায় (ছড়া) বইটি প্রকাশ করেছে রংপুরের পাতা প্রকাশ। এ ছাড়া প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে ২টি বই ‘প্রিয় বউ’ (প্রেমের ছড়া) ও বাংলার ছড়া (দেশাত্ববোধক ছড়া)।
এ নিয়ে কবির সর্বমোট ৩৯টি বই প্রকাশিত হয়েছে।