1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান  সম্পন্ন

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ৩৪৫ বার পঠিত
jhikut Foundation Scholarship 2023 Award Distribution Ceremony Completed

নিজস্ব প্রতিবেদক:

সিরাজদিখানের ইউএনও পার্কে শনিবার (২৭ জানুয়ারি) ২০২৪ সকাল ১০ ঘটিকায় ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২৩ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হলো।

জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অর্থ সম্পাদক সাইয়্যেদুল বাশারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আবজল হোসেন।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কাজী নজরুল ইসলাম বাবুল, গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা আজমা চৌধুরী, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, ঢাকা ও মুন্সিগঞ্জ জজকোর্টের এডভোকেট ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক এডভোকেট শহিদুল ইসলাম, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক মোহাম্মদ বাহাউদ্দিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের প্রভাষক ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. ইজাজ খান, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মোক্তার হোসেন, নারী উদ্যোক্তা ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা সানজিদা হায়াত দিপা, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশে সচিবালয়ের নিরাপদ খাদ্য পরিদর্শক ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদের।

ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন এবছর ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পেয়েছে ৫৫ জন। পুরস্কার হিসেবে কেটাগরি অনুসারে ৫ হাজার, ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকার প্রাইজবন্ড দিচ্ছি। সাথে রয়েছে সম্মাননাপত্র, ডায়েরি, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park