
রাজ্য ও রাজকন্যা
শামীম খান যুবরাজ
একটা রাজ্য বাবার
সে রাজ্যে রাজকন্যা থাকে
আদর সোহাগ প্রেমে,
আবার
রাজকন্যার অসুস্থতায়
রাজ্যটা যায় থেমে।
রাজপ্রাসাদে মেঘ জমে যায় কালো
রাজকন্যা সুস্থ হলেই
রাজ্যে ফেরে আলো।
এ রাজপ্রাসাদ আর এ রাজ্য
এই পৃথিবীর সকল বাবার বুক,
হোক সে গরিব-কুলি-মজুর
কন্যা পেয়ে বাবারা পান
এক পৃথিবী সুখ।