1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

উপজেলা একাডেমিক সুপারভাইজারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৬১ বার পঠিত

উপজেলা একাডেমিক সুপারভাইজারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ

ঝিকুটপত্র প্রতিবেদন:
সিরাজদিখানে বৃহস্পতিবার ৩০ নভেম্বর সকাল ১১ টায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ খোকন মিয়ার সাথে তার কার্যালয়ে ঝিকুট ফাউন্ডেশন মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করে।

এসময় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের পরবর্তী কর্মসূচি নিয়ে অবহিত করে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। তিনি ঝিকুট ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে জেনে সন্তোষ প্রকাশ করেন। ঝিকুট ফাউন্ডেশনের পাশে থাকার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়া ও বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ পরিষদের সমন্বয়ক মো. আরাফাত ইসলাম।

উল্লেখ্য ঝিকুট ফাউন্ডেশন পরিবর্তমান পদযাত্রা স্লোগান নিয়ে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এবং যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে –
১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে ঢাকার শাহবাগে মানববন্ধন।
২. ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. মালখানগরে সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন প্রকাশ।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park