1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সংবর্ধনা প্রস্তুতি ও উপদেষ্টা পরিষদ গঠন অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩
  • ৬০৯ বার পঠিত
jhikut foundation

আসিফ ভূর ইসলাম বাধন:

ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান কার্যালয়ে ২৪ নভেম্বর শুক্রবার বিকেলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল্লাহ কাদেরের পরিচালনায় ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি সংবর্ধনা প্রস্তুতি সভা শেষে ঝিকুট ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয়ে এ পরিষদ ঘোষণা করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের অফিস সম্পাদক শোভন সারোয়ারের উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার বিখ্যাত রাবিন্দ্র গবেষক অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, কথা সাহিত্যিক শাহানা আফরোজ, সমাজসেবক জাহাঙ্গীর আলম জাহিদ, বীর মুক্তিযোদ্ধার সন্তান ঝিকুট ফাউন্ডেশনের সহ-সভাপতি খন্দকার মো. আনোয়ার হোসেন, ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম, ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়া, ঝিকুট ফাউন্ডেশন ব্লাড পরিষদের প্রধান সমন্বয়ক শেখ বাধন প্রমুখ।

অনুষ্ঠানে ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেনকে ঘোষণা করেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম।

উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মধ্যে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, শরিয়তপুর পালং মডেল থানার সাবেক ওসি মোহাম্মদ আক্তার হোসেন, সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, এমসিবি ফাউন্ডেশনের সভাপতি হমায়ুন কবির সাগর, ইমপ্রেস গ্রুপের জিএম শহীদুল ইসলাম এফসিএমএ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর মো. আরশাদ হোসেন আকাশ, কথা সাহিত্যিক শাহানা আফরোজ, লতব্দী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেন, সমাজসেবক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী মরতুজা আল আশরাফি প্রমুখ।

এরপর হরগঙ্গা কলেজ, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ ও মালখানগর কলেজের পরিষদ ঘোষণা করা হয়।

১ মাস মেয়াদি ৩ সদস্য বিশিষ্ট ঝিকুট ফাউন্ডেশন, হরগঙ্গা কলেজ সমন্বয় পরিষদে প্রধান সমন্বয়ক হিসেবে মো. তালহাকে ঘোষণা করা হয়। সমন্বয়ক হিসেবে মো. শাকিবুল ইসলাম সিফাত ও তানজিল আহসান রাতুলকে ঘোষণা করা হয়।

১ মাস মেয়াদি ৩ সদস্য বিশিষ্ট ঝিকুট ফাউন্ডেশন, মালখানগর কলেজ সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক হিসেবে আমিরুল ইসলাম আবিরকে ঘোষণা করা হয়। সমন্বয়ক হিসেবে ফাহিম হাসান ও ফয়সাল আহমেদকে ঘোষণা করা হয়।

৬ মাস মেয়াদি ৭ সদস্য বিশিষ্টঝিকুট ফাউন্ডেশন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ আহ্বায়ক পরিষদের আহ্বায়ক হিসেবে রাফসান ইসলাম রাফি (গোলাম রাব্বি) কে ঘোষণা করা হয়।


আরও পড়ুন ঝিকুট ফাউন্ডেশনের কর্মসূচি।


বি. দ্র. : যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে

১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন।
২. বিশ্বসাহিত্য কেন্দ্রে সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক সেমিনার।
৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা।
৪. ঝিকুটপত্র ম্যাগাজিন।
৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। যা দিয়ে মেধাবী মানুষ ও সংগঠকদের লেখা ও পাঠ অভ্যাস তৈরি।
৬. সংগঠন ও সংগঠকদের মাঝে দূরত্ব কমিয়ে আনার লক্ষে বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াতি কার্যক্রম।
৭. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি।
৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ অব্যাহত আছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park