1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ

  • আপডেট সময় : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ২৭৬ বার পঠিত

সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের কার্যালয়ে ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এ পরীক্ষায় উপজেলার ১১০ প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৪৬৮ শিক্ষার্থী অংশ নেয়। এর মাঝে মেধাক্রম অনুসারে ৫৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।


ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২৩ পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) ও ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি নজরুল ইসলাম।
ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সদস্য তানিয়া ইসলাম প্রিয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুই বাংলার প্রখ্যাত রাবিন্দ্র গবেষক ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মুহাম্মদ জমির হোসেন ও ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা কবি শাহানা আফরোজ।


বৃত্তিপ্রাপ্ত ৫৫ জনকে জমকালো অনুষ্ঠান করে নগদ অর্থ, সার্টিফিকেট, সম্মাননা ক্রেস্ট ও অন্যান্য উপহার সামগ্রী প্রদান করা হবে বলে জানান ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল।
অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালহা, শাহিদা পারভীন, রিমি আক্তার, হোসাইন আহমেদ ফারুক, রাফসান ইসলাম রাফি, শাকিবুল ইসলাম সিফাত, মো. রাসেল, খাদিজা আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park