1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

  • আপডেট সময় : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৩২৩ বার পঠিত

ঝিকুটপত্র ডেস্ক:
মুন্সীগঞ্জের টেলিভিশন সাংবাদিকদের আঞ্চলিক সংগঠন ‌‘বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে জেলার শ্রীনগরের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভায় দুই বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুলকে সভাপতি ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটিতে অন্যান্যরা হলেন-সহ-সভাপতি মাইটিভি প্রতিনিধি শেখ মোহাম্মদ রতন, যুগ্ম সাধারণ সম্পাদক ঝিকুট ফাউন্ডেশনের সদস্য বাংলাটিভির রুবেল মাদবর, সাংগঠনিক সম্পাদক যমুনা টেলিভিশনের আরাফাত রায়হান সাকিব, কোষাধ্যক্ষ ও অর্থ সম্পাদক বিজয় টিভির আসাদুজ্জামান জীবন, প্রচার ও দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, তথ্য প্রযুক্তি ও সাহিত্য সম্পাদক ওয়েব নিউজের আপন সরদার, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক স্বাধীন বাংলার আফরোজা আক্তার।

কমিটিতে কার্যকরী সদস্য পদে রয়েছেন মোহনা টিভির সুজন পাইক, চ্যানেল ফোরের জাফর মিয়া, দিপ্ত টিভির কায়সার সামির, ইন্ডিপেন্ডেন্ট টিভির জিতু রায়কে নির্বাচিত করা হয়।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park