
ভালো থেকো প্রিয়তমা
শামীম খান যুবরাজ
আবেগের কথাগুলো-
তোমাকে বলে,
একবুক দুখ নিয়ে
যাচ্ছি চলে।
ভালো থেকো প্রিয়তমা
ভালো থেকো বেশ,
স্মৃতিগুলো গলাটিপে
করে দিও শেষ।
সুখে থেকো নতুনের
নব ঠিকানায়
আমি অজানায়-
চলে যাব
চলে যাব
দূর সীমানায়।
খুঁজবে না জানি তুমি
খুঁজবে না জানি,
স্মৃতিবুকে চলে যাব
নিয়ে পেরেশানি।