1. admin@jhikutpatra.com : সম্পাদক : আশরাফ ইকবাল
  2. atiqnayanmcjdu@gmail.com : atique nayan : atique nayan
  3. sheikhrupu@gmail.com : শেখ রুপু : শেখ রুপু
  4. shahriar40-371@diu.edu.bd : Shahriar Tanvir Refat : Shahriar Tanvir Refat
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রেন্ডস এসোসিয়েশন অব মালখানগরের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সোহেল ও সম্পাদক বাহার পুনর্নির্বাচিত অচেনা সেই আলোর হাত ছটকু আহমেদের সাথে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী: তরুণ সমাজকে মূলধারায় ফিরিয়ে আনতে সামাজিক সংগঠনের ভূমিকা অনস্বীকার্য সাংবাদিক আশরাফ ইকবালের জন্মদিনে শিক্ষার্থীদের গাছের চারা দিলেন তরুছায়া লেখক, সাংবাদিক ও সংগঠক আশরাফ ইকবালের শুভ জন্মদিন এইচনূর ফাউন্ডেশনের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহাম্মদ বাহাউদ্দিন বাহারের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ এন এম হুমায়ূন কবির সাগরের শুভেচ্ছা ঝিকুট ফাউন্ডেশনের নতুন উপদেষ্টা হলেন সৈয়দ হোসেন নয়ন

কিসের বড়াই এতো।। মো. সাইফুল ইসলাম

  • আপডেট সময় : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

কিসের বড়াই এতো
মো. সাইফুল ইসলাম

ভালো নেই কেউ, ভালো নেই বিশ্ব…
লাখ টাকায় ফকির কেউ,
কেউবা কোটি টাকায়ও নিঃস্ব ।
মানুষে মানুষে সংঘাত, জাতিগত দ্বন্দ্ব…
বর্ণে ধর্মে তুমুল তফাৎ,
অশান্তির দোলাচলে ভাসে ভালো মন্দ ।
কে বড় ! এই নিয়ে অযথাই তর্ক…
হামলায় মামলায় ফ্যাসাদে,
নিজেকেই মনে করে বড় মর্দ ।
ভালোবাসা মিছে মায়া, সীমান্তে কাঁটাতার…
অগোছালো মানবতা,
দেশে দেশে চাপা কান্না আর হাহাকার ।
কারো ব্যালেস্টিক মিসাইল, কারোর পরমাণু অস্ত্র…
গুম খুন হত্যায়,
কারোর ছিন্ন দেহ কেউবা মৃত বিবস্ত্র ।
ভাবনায় চিন্তায় মগজে…
কেবল যুদ্ধ আর যুদ্ধ,
জাতিসংঘ বিশ্ব মানবতা চরম অবরুদ্ধ ।
জমিতে ফসল হচ্ছে পুড়ে ছাই…
শুধুই ক্ষমতার লোভ,
সৃষ্টিকর্তা ব্যাতীত দেখার কেহ নাই ।
শক্তিতে শক্তিতে কেবল লাগছে লড়াই…
ধুঁকছে গরীব যতো,
এ ভূবনে আর কতো দিন… বড়াই কিসের এতো ?

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ ঝিকুটপত্র
Theme Customized By Shakil IT Park