
বিশ্বের সেরা তিন
শামীম খান যুবরাজ
স্লোলি মুতলেন
সেভলি বের হয়ে এলেন
পানি ঢাললেন না!
এনারা সৌদিতে বসবাসরত
বাংলাদেশ-ভারত ও পাকিস্তানের নাগরিক।
এনাদের আরো বেশকিছু গুণ আছে-
জব্বর রিয়াল কামালেও এনাদের পোশাকে পরিবর্তন নেই
গায়ে সাবান ডলাডলি নেই
অগোছালো রুমে ৫/৬ জনের ঘেঁষাঘেষি, নাকের ডাক, পাদের শব্দ আর
মোবাইল ফোনে চিল্লাপাল্লা।
নফরবিশেষে ভিখমাংগো স্বভাবও ধরে রেখেছেন প্রতিনিয়ত
এ ক্ষেত্রে পাকিস্তানসমাজই দলের শীর্ষে।
দেশীয় সংস্কৃতি লালনে এনাদের জুড়ি নেই
এই ধরেন- ওয়াক থু করে গহীন গভীর থেকে বের করে এনে
রাস্তায় থুথু ফেলা, বেসিনেও একই চিৎকার।
যেখানে সেখানে ময়লা ফেলার শীর্ষেও থাকেন এনারাই,
জনসম্মুখে নাক থেকে বের করে আনেন ছোট ছোট মাছ
বগল চুলকিয়ে বের করেন সুগন্ধী সরোবর
এত গুণে গুণান্বিতরা কি বিশ্বের সেরা না হয়ে পারেন?