
কানামাছি শিশুসাহিত্য পুরস্কার পেলেন ৫ গুণীজন
ঝিকুটপত্র ডেস্ক: ছোটদের পত্রিকা কানামাছির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৩ প্রদান করা হয়েছে। ২৮ জুলাই ২০২৩, শুক্রবার বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হয়। শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন, আসলাম সানী, সুজন বড়ুয়া, রহীম শাহ, আহমেদ জসিম, রমজান মাহমুদ, কথাসাহিত্যিক রফিকুর রশীদ, কবি ও গবেষক মজিদ মাহমুদ ও কানামাছির সম্পাদক মঈন মুরসালিন। পুরস্কার পেয়েছেন যারা- শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য কানামাছি আজীবন সম্মাননা পেয়েছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আখতার হুসেন এবং তরুণ শাখায় পুরস্কার পেয়েছেন- ছড়া- কবিতায় শামীম হাসনাইন ও নজরুল ইসলাম শান্ত, গল্পে মাহবুবা ফারুক এবং গদ্যে হালিম নজরুল।