
হিসাব রাখার সময় নাই
শামীম খান যুবরাজ
মনে করো তুমি অনেক টাকার মালিক
কিন্তু আমার সময় তো নেই
তোমাকে খানিক গোনার
হতে পারো তুমি অনেক বড়ো ডোনার
আমার কাছে মূল্যবান ওই
দোয়েল, বক আর শালিক।
হয়তো তুমি অনেক বড়ো নেতা
সুযোগ পেলেই দাও পুড়িয়ে আমজনতার ক্ষ্যাতা
কিন্তু আমার নেইতো সময় তোমাকে হিসাব করার
আমি তো শুধু তাঁকেই চিনি
যিনি মালিক এ ধরার।
জানি তুমি ভাই অনেক বড়ো কবি
লেখায় ফোটে প্রতিভাগুলোর ছবি
কিন্তু তোমার ভেতরে কাদায় ভরা
ওপরে শুধু মেকি কারুকাজ করা।
খোদাদ্রোহী-কুৎসিত তুমি
হিংসুটে-বদমাশও,
অথচ দেখি পর্দায় এসে
মুখোশ লাগিয়ে হাসো।
তুমি বড়ো সাংবাদিক
হতে পারো সাংঘাতিক
আমি তো জানি জুতা চাটো কার
কোন্ সে দলের তুমি চাটুকার
তোমাকে গুনি না তাই,
তোমাদের নাম হিসাবে রাখার
সময় আমার নাই।