
এই বৃষ্টিতে
মো. আতাউর রহমান
এই বৃষ্টিতে…
মন খোঁজে মন
ভিজে যায়, ভেজাতে চায়
তাকে সারাক্ষণ।
চিবুক ছুয়ে পড়া জল
ভাবিয়ে যায় অতল
কত স্বপ্ন, বাজে বকা
হয় অনর্গল।।
হাত ধরে আজ
চলোনা হারাই
বৃষ্টির মায়ায়
নিজেদের সাজাই।।।
গাও যত অব্যক্ত
হৃদয়ের সুর
একসাথে বৃষ্টিতে
যাব বহুদূর।।।
যাবে সে সুদূর?