
কুমার
মোহাম্মদ মিজান মাঝি
মাটি গুলো করে ছানিয়ে কুমার,
তুলার মতো নরম।
অনেক নিখুঁত তৈরী তাদের,
পন্য নানা রকম।
পুড়িয়ে আবার মজবুত করে,
সাজায় নানা রঙ্গে।
মাটির সঙ্গে কুমার পিরিত,
জড়ায় রাখে অঙ্গে।
ছোট বড় সব মনে আনন্দে,
মিলেমিশে করে কাজ।
সময়ের তালে হারিয়ে যাচ্ছে,
কতো সব কারুকাজ।
মাটির হাড়িতে রান্না খাবার,
লাগতো অনেক মজা।
রোগের সংখ্যা ছিল বহু কম,
লোক ছিলো তরতাজা।
আধুনিকতার ছুঁয়া পেয়ে আজ,
হয়েছে সব আলসা।
অসৎ মানুষে ছেয়ে গেছে দেশ,
বেড়েছে লোভ লালসা।