
মাদক মুক্ত সমাজ চাই: সাইদুল ইসলাম খান
এই চাওয়ার সফলতা পেতে হলে আমাদের প্রত্যেকটি পরিবারের অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করে কিছু বাড়তি দায়িত্ব পালন করতে হবে। স্কুল ও কলেজে কখন যাবে ,কখন ছুটি হবে,কখন বাসায় আসবে, ছুটির পর বাসায় না ফিরে কোথাও গিয়ে সময় পার করছে কিনা, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে কিনা অথবা আড্ডা দিলেও সময় কাল ,যদি খেলাধুলা করতে যায় সেটা কতটুকু সময়,মাঝে মাঝে পড়াশুনার খোজ খবর নিতে হবে। পরিবারের সদস্যরা সব সময় খোজ খবর নিলে ছোট ছোট ছেলে মেয়ে, ছাত্র ছাত্রীদের বিপথে যাওয়ার ফুরসত পাবে না। প্রতিদিন সকালে অভিভাবকদের দায়িত্ব থাকবে ছেলে মেয়ে স্কুল ও কলেজ শেষ করে , কোচিং অথবা যাদের প্রাইভেট পড়তে হয়, অনেকেই খেলাধুলা করে, ঠিকঠাক মত বাসায় গিয়েছে কিনা ।আর সময় মত ছেলে মেয়ে উভয়েই রুটিন মাফিক কর্তব্য পালন করা উচিত । পরিবারের কর্তা গন যখন এভাবে রুটিন মাফিক পরিচালনা করবে তখন ছেলে মেয়েরা সেটা নিয়মিতভাবে করবে ইনশাআল্লাহ।তবে সমাজের সিনিয়র সিটিজেন, সিনিয়র বড় ভাইদের দায়িত্ব একটু বেশি , উনারা সঠিক জায়গায় থেকে জুনিয়র দের খোঁজ খবর নেন তাহলে তো কথাই নেই। সমাজের সবাই কে ভালো না হয়ে উপায় কি? আর যদি সিনিয়র দের অবস্থা দেখে জুনিয়র দের হতবাক হতে হয়,সেখানে ভয় থাকে না কোন শাসন ব্যবস্থা থাকে না সেই সমাজের কেউ নিরাপদ নয়। সেই সমাজে মাদক বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিতেও ভয় লাগে।খুব সহজেই আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পারি।একটা সমাজ যদি সুন্দর ভাবে দায়িত্ব পালনের জন্য এগিয়ে আসে এবং সফলতা অর্জন করতে সক্ষম হয়।আমার বিশ্বাস বাংলাদেশের সব সমাজেই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ , এবং বাংলার ঘরে ঘরে আর কোন দিন মাদক বিরোধী অভিযান চালিয়ে যেতে হবে না। এবার বলি মাদকাসক্ত অবস্থায় রয়েছেন যারা। বাহাদুর সাহ পার্ক,হাই কোর্ট, আজিমপুর, গুলিস্তান, ফার্মগেট, সদরঘাট, গাজীপুর, এই রাস্তার পাশে দাঁড়িয়ে,শুয়ে, নেশায় আসক্ত হয়ে,সময় মত ছিনতাই করে,পথচারী দের সাথে খারাপ আচরণ করে, বিভিন্ন ধরনের হেনস্তা করার অনেক নজির আছে।এবার আসি পারিবারিক জীবন নিয়ে, যেখানে মাদক সেবনের ফলে বর্তমানে কোন পরিবার ই নিরাপদে নেই।আমার ধারনা যে পরিবারের সদস্যদের একজন মানুষ মাদকাসক্ত অবস্থায় রয়েছে সেই পরিবারের শান্তি হারাম হয়ে যায়। দেশের সার্বিক পরিস্থিতিতে মাদকাসক্ত অবস্থায় রয়েছে যারা তারা আমাদের দেশের ই সন্তান এই লাল সবুজের পতাকার একটি অংশ, তাদের জন্য নিরাময় কেন্দ্র,আর যারা নতুন ভাবে জীবনকে মাদকের সাথে যুক্ত হতে এগিয়ে যাচ্ছে তাদেরকে কিভাবে থামানো যায়, আইনের আওতায়, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে সবাইকে সচেতন হতে হবে। ধন্যবাদ