বই মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সত্যিকারের সঙ্গী। বই আমাদের জীবনকে সহজ করে। এছাড়াও বই হচ্ছে মানুষের সর্বোৎকৃষ্ট বন্ধু। বন্ধু ধোঁকা দিলেও বই কখনও ধোঁকা দেবে না, বরং বই আমাদের উপহার দেবে সুন্দর একটি জীবন। বই এমন একটি উপকরণ, যা একজন মানুষকে সহজেই আলোকিত করে তুলতে পারে। শিক্ষার আলো, নীতি, নৈতিকতা, আদর্শ, ইতিহাস-ঐতিহ্য, কৃষ্টি-সভ্যতা, সাহিত্য, সংস্কৃতিসহ সব কিছুই রয়েছে বইয়ে। একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন।
এরই ধারাবাহিকতায় ‘বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়ে মনুষ্যত্বকে করবো জয়’ এই স্লোগানে স্লোগানে দীর্ঘ ৪ বছরের অধিক ধরে কাজ করে যাচ্ছেন বৃহত্তর দক্ষিণ কুমিল্লার সর্ববৃহৎ ‘আমরা বইপ্রেমী সংগঠন’।
আমরা বইপ্রেমী সংগঠনের ব্যাপারে জানতে চাইলে উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ বলেন- বুদ্ধিভিত্তিক চিন্তা দিয়ে মনুষ্যত্বকে করবো জয়’ এই স্লোগানকে সামনে রেখেই জাতির বৃহত্তর কল্যাণ সাধনের লক্ষে ২০১৯ সালের ৩রা নভেম্বর উপমহাদেশের মহীয়সী নারী লাকসামের নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর বাড়িতে আমি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিন ফরাজি ভাই উক্ত সংগঠনটি প্রতিষ্ঠা করি। আমাদের এই সংগঠন অন্যসব সংগঠনের মত নয়। এখানে সৃজনশীল চিন্তাভাবনা, বই পড়া, সেচ্ছাসেবী কর্ম সম্পাদন, লেখালেখির প্রতিভা বিকশিত করার পাশাপাশি সমাজ সংস্কারের জন্য যে অদম্য ইচ্ছাশক্তি ও সাহসের প্রয়োজন আছে সেই সাহস আর শক্তিগুলোকে কিভাবে চিন্তা করে বের করা যায় তা আমাদের সংগঠন থেকে উদ্ভাবিত হয়। এছাড়াও বই পড়ার পাশাপাশি চিন্তার জগতে প্রবেশ করতে হলে কি রকম চিন্তাশক্তি আমাদের প্রয়োজন এবং সাহিত্যের মাধ্যমে জীবন ও জগৎ সম্পর্কে সার্বিক জ্ঞান লাভের জন্য সমাজের সর্বস্তরের দর্শনের ব্যাপক চর্চার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা বইপ্রেমী সংগঠন।
জনাব মোস্তাফিজুর রহমান মাসুদ আরো বলেন- মানব সভ্যতার ঊষালগ্ন থেকে অদ্যাবধি প্রকৃতিগতভাবে মানুষের চিন্তা শক্তি উদঘাটিত হওয়ায় ক্রমাগত সম্প্রসারণশীল বিশ্বের রহস্য উদঘাটিত হচ্ছে। এবং মানব সমাজও সমস্যা সমাধানের ব্যাপারে অবিচ্ছিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুগের পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে নব নব দিগন্তীর দ্বার উন্মোচিত হচ্ছে। সংস্কৃতি, সভ্যতা ও চিরন্তনের ঐতিহাসিক ধারার আবর্তে পতিত মানুষ জগৎ ও জীবন সম্পর্কে নানাবিধ প্রশ্নের সম্মুখীন হচ্ছে। সুতরাং মানুষের অদম্য কৌতূহল মানুষকে অজানা অনেক বিষয়ে রহস্য উন্মোচনে সর্বদা উদ্দীপ্ত করতেই আমরা বইপ্রেমী সংগঠনটির জন্ম হয়েছে।
বর্তমান আমরা বইপ্রেমী সংগঠনের একঝাঁক শিক্ষার্থী রয়েছে। তাদের মেধা, শ্রমেঘামে দিনদিন সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তরুণ ছাত্র-ছাত্রীদের বই পড়ার প্রতি উদ্ভুদ্ধ, হেন্ডবিল বিতরণ, এবং সংগঠনের সদস্যদের থেকে লেখা সংগ্রহ করে রচিত মাসিক চিত্রপট শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হচ্ছে। এছাড়াও সৃজনশীল মেধা বিকাশের লক্ষমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছেন। এবং শিক্ষার্থীদের উক্ত সংগঠনের প্রতি আহবান জানিয়েছেন।
সূত্র: ডেইলি দিগন্ত।








